দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কিও এ যুদ্ধবিরতি মেনে চলার কথা জানিয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্রেমলিন জানিয়েছে, শনিবার বিকাল থেকে শুরু হয়ে রোববার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ সময় সব ফ্রন্টে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সেনাদের সম্ভাব্য উসকানি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।
জেলেনস্কি বলেন, ইউক্রেন আগেই ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং এখন সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেবে। তিনি আশা প্রকাশ করেন, এটি প্রকৃত শান্তির পথে এগিয়ে যাওয়ার সুযোগ হতে পারে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এই সিদ্ধান্ত আগাম যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়নি এবং এটি কোনো ত্রিপক্ষীয় শান্তি আলোচনার অংশ নয়।
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতিকে সাময়িক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
এমএস/